ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ৩:১৮:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মেহের কবীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ১৪ অক্টোবর ২০১৮ রবিবার | আপডেট: ০৯:৫৩ পিএম, ১৪ অক্টোবর ২০১৮ রবিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর সহধর্মিনী মেহের কবীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।


প্রধানমন্ত্রী এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

 

মেহের কবীর গতকাল শনিবার সকালে রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯৯ বছর। তিনি তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

গতকাল সন্ধ্যায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে কবীর চৌধুরীর কবরের পাশে মেহের কবীরকে দাফন করা হয়। এর আগে কবরস্থানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

 

মেহের কবীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন। এর আগে তিনি এই বিশ্ববিদ্যালয়ের উইমেন্স হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন।

 

বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মেহের কবীরের মৃত্যুতে পরিষদের সভাপতি শাহ আলমগীর ও সাধারণ সম্পাদক নূরুল করিম চৌধুরী জিন্নাহ এবং বাশিকপ-এর অন্তর্ভুক্ত ৪০টি শিশু সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।