ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৭:৫৯:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মা হতে চলেছেন বৃটিশ রাজবধূ মেগান

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:১১ পিএম, ১৫ অক্টোবর ২০১৮ সোমবার | আপডেট: ০৮:০৮ পিএম, ১৫ অক্টোবর ২০১৮ সোমবার

মা হতে চলেছেন বৃটিশ রাজবধূ মেগান মরকেল। ২০১৯ সালের বসন্তে প্রিন্স হ্যারি ও মেগানের ঘরে নতুন অতিথি আসবে বলে আশা করা হচ্ছে। খবর এএফপি’র।


সোমবার কেনসিংটন প্রাসাদের এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলা হয়, দ্য ডিউক ও ডাচেস অব সাসেক্স আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছেন যে, ২০১৯ সালের বসন্তে তারা সন্তান প্রত্যাশা করছেন। এতে আরো বলঅ হয়, গত মে মাসে বিয়ের সময় সারা বিশ্ব থেকে যে সমর্থন পাওয়া গেছে তাদের প্রতি কৃতজ্ঞতা। একইসঙ্গে আমরা আনন্দের সঙ্গে এই খুশির সংবাদ সবাইকে জানাতে যাচ্ছি।


বর্তমানে এই রাজ দম্পত্তি অস্ট্রেলিয়া সফরে রয়েছেন।  অস্ট্রেলিয়া সফরের শুরুতেই প্রিন্স হ্যারি নিজে এ তথ্য নিশ্চিত করেছেন। রাজপরিবারের নবাগত এই সদস্য সিংহাসনে আরোহনের ক্ষেত্রে ক্রমধারায় সাত নম্বরে থাকবেন।

গত শুক্রবার যখন প্রিন্সেস ইউগেনির বাগদান অনুষ্ঠানে রাজপরিবারের সদস্যরা উপস্থিত হন তখন রানী ও রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যদের বিষয়টি জানানো হয়। ওই বাগদান অনুষ্ঠানে প্রিন্স হ্যারি একটি লম্বা কালো কোট পড়ে উপস্থিত হন। যার ফলে সবাই বুঝতে পারেন যে নতুন অতিথি আসতে যাচ্ছে।

এরপর প্রিন্স হ্যারি অস্ট্রেলিয়া, ফিজি, টোগো ও নিউজিল্যান্ডে ১৬ দিনের সফরে সিডনিতে যান। পাঁচ মাস আগে বিয়ের পর এটিই তাদের বিদেশে প্রথম সফর।