ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৭:৫৯:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বেলজিয়ামে প্রথম বাংলাদেশি নারী কাউন্সিলর শারমীন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:০৭ পিএম, ১৫ অক্টোবর ২০১৮ সোমবার | আপডেট: ০৮:৩৩ পিএম, ১৫ অক্টোবর ২০১৮ সোমবার

বেলজিয়ামের জাতীয় নির্বাচনে প্রথম বাংলাদেশি নারী কাউন্সিলর হলেন শারমীন। ১৪ অক্টোবর দেশটিতে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে তিনিই প্রথম বাংলাদেশি নারী হিসেবে লড়েন। বেলজিয়ামের অন্তারপেনে জেলা পরিষদ ও মিউনিসিপ্যালিটি নির্বাচনে বিদেশি অধ্যুষিত এলাকায় ওয়ার্কার্স পার্টির মনোনয়নে অংশগ্রহণের পাশাপাশি জয় ছিনিয়ে আনেন শায়লা শারমীন।

 

রাজধানী ব্রাসেলসের ইক্সেলস কমিউনে এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বন্দরনগরী এন্টারপেনের বুর্গারহাউটে সিটি কাউন্সিলর নির্বাচিত হন শারমীন। ফলে ইউরোপের উন্নত দেশ বেলজিয়ামে রেকর্ড স্থাপন করলো বাংলাদেশি বংশোদ্ভূত কোন নারী।

 

বেলজিয়ামের স্থানীয় সরকার নির্বাচনে এ জয় অনন্য মাইলফলক বলে বিবেচনা করা হচ্ছে, যা প্রবাসী বাঙালিদের ভবিষ্যতে সাফল্যের পথ প্রশস্ত করবে।