ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৮:১৫:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যৌন কেলেঙ্কারি বিষয়ে ক্লিনটনের পক্ষ নিলেন হিলারি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:১০ পিএম, ১৬ অক্টোবর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৬:১৯ পিএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের যৌন কেলেঙ্কারি নিয়ে দুই দশক পর মুখ খুললেন সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। মন্তব্যে স্বামী ক্লিনটনেরই পক্ষ নিলেন স্ত্রী হিলারি।

স্থানীয় সময় রোববার সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিল ক্লিনটন সে সময় ক্ষমতার অপব্যবহার করে নয় বরং মনিকা লিউনস্কির সম্মতিতেই তার সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন। আর এ জন্য তিনি প্রেসিডেন্ট পদ না ছেড়ে ঠিকই করেছিলেন।


হিলারি আরও বলেন, মি-টু আন্দোলন নিয়ে যখন পুরো বিশ্ব তোলপাড় হচ্ছে তখন মনিকা লিউনস্কি কিছুই বলেননি। কারণ মনিকার ওই যৌন সম্পর্কে সম্মতি ছিল। লিউনস্কি ছিলেন একজন প্রাপ্তবয়স্ক। আর এ কারণেই বিল ক্লিনটনের পদত্যাগ করার কোনো যৌক্তিকতা ছিল না।

মনিকার সঙ্গে সম্পর্কের কথা লুকিয়েছিলেন, তাই বিল ক্লিনটনের পদত্যাগ করা উচিত ছিল,মার্কিন সিনেটর ক্রিস্টিন গ্রিলব্যান্ডের এই দাবিকে এই যুক্তির মাধ্যমে উড়িয়ে দিয়েছেন হিলারি। সে দিন যে স্বামীর সিদ্ধান্তকে তিনি সমর্থন করেছিলেন, সেটাও সাক্ষাৎকারে জানিয়েছেন হিলারি।

পদত্যাগ না করার প্রশ্নে ক্লিনটনের পাশেই দাঁড়িয়েছেন হিলারি। এত দিন পরে সে কথা প্রকাশ করলেন তিনি।


তথ্যসূত্র -সিএনএন।