৪৭ বছর ধরে শিশুদের জন্য কাজ করছে সুরভী: জাইমা
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:০৪ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার
ব্যারিস্টার জাইমা রহমান
বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, সুবিধাবঞ্চিত শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধা বিকাশে দীর্ঘ ৪৭ বছর ধরে কাজ করে যাচ্ছে ‘সুরভী’।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুস্থ ও ছিন্নমূল শিশু-কিশোরদের জন্য তাঁর নানি সৈয়দা ইকবাল মান্দ বানুর প্রতিষ্ঠিত সুরভী ফাউন্ডেশনের কয়েকটি ছবি ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে এ কথা বলেন তিনি।
পোস্টে জাইমা রহমান লিখেছেন, তাঁর নানি সৈয়দা ইকবাল মান্দ বানু নিজ বাড়ির আঙিনা থেকেই সুরভীর যাত্রা শুরু করেছিলেন। এর মূল উদ্দেশ্য ছিল তরুণদের জীবনে অর্থবহ ও স্থায়ী পরিবর্তন আনা।
তিনি আরও লেখেন, সুরভী দীর্ঘ ৪৭ বছর ধরে শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধা বিকাশে কাজ করছে, যাতে তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
