ক্যান্সারকে গর্ভকালীন জটিলতা ভেবে ভুল, নারীর মৃত্যু
প্রকাশিত : ০৩:০৬ পিএম, ৮ মে ২০১৫ শুক্রবার | আপডেট: ০৩:০৬ পিএম, ৮ মে ২০১৫ শুক্রবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : গর্ভকালীন জটিলতা নিয়ে হাতপাতালে গেলেন এক নারী। পরে দেখা গেলো, তার আসলে ক্যান্সার হয়েছে। ২ পাউন্ড ২ আউন্স ওজনের এক শিশুর জন্ম দেন তিনি। কিন্তু আর বেশি দিন বাঁচতে পারলেন না। অবশেষে যুদ্ধ করতে করতে মারা গেলেন।
সামান্থা বিভেন নামের ২৯ বয়সী ওই ব্রিটিশ নারী ২৬ সপ্তাহের গর্ভবতী ছিলেন। বেশ কিছু সময় ধরে তিনি রক্তস্রাবজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি ভেবেছিলেন এটা গর্ভধারণজনিত সমস্যা। হাতপাতালে গেলেন এবং সমস্যা হিসেবে তার টারমিনাল ক্যান্সার ধরা পড়লো।
দুই সন্তানের জননী সামান্থা। মেক্সিকো উড়াল দিলেন চিকিৎসা নিতে। গত বছরের মে মাসে চিকিৎসকরা বলেছিলেন আর বড়জোর এক-দেড় বছর বাঁচবেন তিনি।
এর আগে থেকেই মাঝে মাঝে ঋতুর সঙ্গে প্রচুর রক্ত যেত তার। কিন্তু কেউ ধরতে পারেননি ক্যান্সার হয়েছে। গত বছরের অক্টোবরে ২৬ মাসের অন্তঃস্বত্ত্বা অবস্থায় যখন হাসপাতালে আসেন, তখন প্রথমবারের মতো এ সমস্যা ধরা পড়ে তার। এর তিন মাস পর অপরিপক্ক দ্বিতীয় সন্তান হয় তার। চিকিৎসারত থাকার পর দেখা যায় যে, সামান্থার সেরভিক্স থেকে ক্যান্সার দূর হয়েছে। কিন্তু তা ফুসফুস এবং টারমিনালে ছড়িয়ে পড়েছে।
এর পর কেমোথেরাপি নেওয়া শুরু করেন এই নারী। কিন্তু ফুসফুসে ইনফেকশন দেখা দেয়। অবশেষে আর পারলেন না। মারা গেলেন তিনি। বর্তমানে তার স্বামী এবং স্বজনরা দুই সন্তানের লেখাপড়ার খরচ জোগাতে তহবিল গঠনের চেষ্টা করছেন। কারণ সামান্থাকে বাঁচাতে ইতিমধ্যে সব খুইয়েছেন তিনি। সূত্র : ফক্স নিউজ
০৮.০৫. ২০১৫ 