আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৪৯ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার
প্রতীকী ছবি।
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আকাশ পরিষ্কার থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।
আজ শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। সেই সঙ্গে শুষ্ক থাকবে আবহাওয়া। পাশাপাশি উত্তর-পশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৭ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ঢাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া ঢাকায় আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ৩৭ মিনিটে।
