আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৩৯ এএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা দিয়ে নতুন তথ্য দিয়েছে সংস্থাটি।
আজ রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৭ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ৩৫ মিনিটে।
