ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ২:২৭:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নরসিংদীতে দুই নারী জঙ্গির আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার | আপডেট: ০৮:৫৬ পিএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার

নরসিংদীর মাধবদীতে জঙ্গি আস্তানার দুই নারী জঙ্গি আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

 

আজ বুধবার দুপুর পৌনে ৩টার দিকে তারা আত্মসমর্পণ করে বলে জানান মনিরুল ইসলাম। এর আগে ওই আস্তানায় অবস্থানরত জঙ্গিদের আত্মসমর্পণে মাইকিং করা হয়।

 

মনিরুল ইসলাম বলেন, আত্মসমর্পণ করা দুই নারী জঙ্গির নাম ইশরাত জাহান ওরফে মৌসুমী ওরফে মৌ ও খাদিজা পারভীন ওরফে মেঘলা ।


এর আগে জঙ্গি আস্তানা সন্দেহে মাধবদী পৌর এলাকার ছোট গদাইরচর (গাংপার) মহল্লার আফজাল হোসেনের মালিকানাধীন সাততলা বাড়িটি মঙ্গলবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

 

জঙ্গি আস্তানা সন্দেহে মাধবদী পৌর এলাকার ছোট গদাইরচর (গাংপার) মহল্লার আফজাল হোসেনের মালিকানাধীন সাততলা নিলুফা ভিলাটি মঙ্গলবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে ঘিরে রাখে পুলিশ। ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন।