ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩২:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বড় বড় শহর ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। ভোট দেওয়ার উদ্দেশ্যে বাড়ি ফেরার এই স্রোত চোখে পড়ার মতো হয়ে উঠেছে।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

আগামীকাল বুধবার শেষ কর্মদিবস হলেও অনেকেই আগেভাগেই পরিবার-পরিজন নিয়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন। বাস টার্মিনালগুলোতে দেখা গেছে ঈদের সময়ের মতো চেনা ব্যস্ততা ও যাত্রীর চাপ।

কমলাপুর রেলওয়ে স্টেশনেও ট্রেনের টিকিট সংগ্রহে যাত্রীদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। কয়েক বছর পর উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেয়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ এলাকায় ছুটছেন বলে জানিয়েছেন যাত্রীরা।

এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর, সাভার বাসস্ট্যান্ড, আমিনবাজার এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ, বাইপাইল ও আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়া, জামগড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে।