বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার
ফাইল ছবি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বাংলাদেশে আসা বিদেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পেশাগত সহায়তা প্রদানের লক্ষ্যে একটি ‘মিডিয়া সেন্টার’ ও হটলাইন সেবা চালু করেছে সরকার।
সোমবার (৯ ফেব্রুয়ারি) এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
তথ্য অধিদপ্তরের উদ্যোগে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ মিডিয়া সেন্টারটি স্থাপন করা হয়েছে। নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সফররত বিদেশি সাংবাদিকরা মিডিয়া সেন্টার থেকে তথ্য ও লজিস্টিক সেবা পাবেন।
৯ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মিডিয়া সেন্টারের কার্যক্রম চালু থাকবে।
এ ছাড়া বিদেশি সাংবাদিকদের নির্বাচন সংক্রান্ত তথ্যের জন্য দুটি হটলাইন সেবা চালু করা হয়েছে। হটলাইন নম্বর দুটি হলো: ৪৮৩২২৩৪৪ এবং ৪৮৩২২৪৩৫।
