ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৮:১৪:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

লরা রিচার্ডসন, যুক্তরাষ্ট্রের প্রথম নারী কমান্ডিং জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৭:১২ পিএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার | আপডেট: ০৭:২৮ পিএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার

লেফটেন্যান্ট জেনারেল লরা জে. রিচার্ডসন। যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ইতিহাসে প্রথম কোনো নারী কমান্ডিং জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন তিনি। তার অধীনে থাকবেন ৭ লাখ ৭৬ হাজার সেনা ও ৯৬ হাজার বেসামরিক লোকজন।

 

যুক্তরাষ্ট্রভিত্তিক সম্প্রচারমাধ্যম সিএনএন সম্প্রতি এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর একটি সূত্র বলছে, আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্র আর্মড ফোর্সেস কোরিয়ার কমান্ডার হিসেবে দায়িত্ব নেবেন আব্রাম। এরপরই যুক্তরাষ্ট্র আর্মির (ফরসকম) প্রথম নারী কমান্ডিং জেনারেল হিসেবে দায়িত্ব নেবেন রিচার্ডসন।

 

১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীতে যোগ দেন রিচার্ডসন। ২০১২ সালে তিনি প্রথম অশ্বারোহী বাহিনীর (আমেরিকানস ফার্স্ট টিম হিসেবে পরিচিত) প্রথম নারী ডেপুটি জেনারেল হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালে জেনারেল বরার্ট বি. আব্রামসের সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে নিয়োগ পান সাবেক বৈমানিক রিচার্ডসন। সর্বশেষ নারী কমান্ডিং জেনারেল হিসেবে দায়িত্ব নিবেন।