ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৬:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রৌদ্রোজ্জ্বল ঢাকায় সকালে তাপমাত্রা ১৮

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০২ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকাল থেকে আবহাওয়া ছিল রৌদ্রোজ্জ্বল। তাপমাত্রা গতকাল বৃহস্পতিবারের চেয়ে সামান্য কমেছে। গতকাল সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আজ যা ছিল ১৮।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭১ শতাংশ।

পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ পরিষ্কার থাকতে পারে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত ৫টা ৫২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৩৩ মিনিটে।