ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৩:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিজয় মিছিল না করার নির্দেশ তারেক রহমানের

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১২ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

তারেক রহমান। ফাইল ছবি

তারেক রহমান। ফাইল ছবি

বিজয় নিয়ে কোনো মিছিল, সভা-সমাবেশ না করতে দলের নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর পরিবর্তে আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীর বরাতে গণমাধ্যমকে এসব তথ্য জানান দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।