ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৩:০২:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে ফিরলেই কারাভোগ

প্রকাশিত : ০৩:০৮ পিএম, ৮ মে ২০১৫ শুক্রবার | আপডেট: ০৩:০৮ পিএম, ৮ মে ২০১৫ শুক্রবার

pic-08_219429উইমেননিউজ ডেস্ক, ঢাকা : লন্ডন থেকে ক্যালিফোর্নিয়ায় অর্থাৎ যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্র ফিরলে আবারও গ্রেপ্তার হতে পারেন হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান। ২০১২ সালে বেপরোয়া গাড়ি চালনার জন্য গ্রেপ্তার হন তিনি। কারাবাস থেকে বাঁচার জন্য আদালতে জরিমানা দিয়ে ক্ষমা প্রার্থনাও করেন। আদালত থেকে কারাবাস না দিয়ে লিন্ডসেকে ১২৫ ঘণ্টার কমিউনিটি সার্ভিস করার আদেশ দেওয়া হয়, যা আসছে ২৮ মের মধ্যে সম্পন্ন করার কথা। কিন্তু এই ১২৫ ঘণ্টার মধ্যে তিনি মাত্র ২০ ঘণ্টা কাজ করেছেন। এখনো বাকি রয়েছে ১০৫ ঘণ্টার কাজ। এ নিয়ে গতকাল এক শুনানিতে তাঁর উপস্থিত হওয়ারও কথা ছিল। কিন্তু তিনি ছুটি কাটানোর জন্য বেশ কিছুদিন ধরেই লন্ডনে রয়েছেন। ফলে তাঁর অনুপস্থিতিতেই আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। এদিকে শুনানির পর রাষ্ট্রপক্ষের আইনজীবী টেরি হোয়াইট বলেছেন, 'আমরা পরবর্তী শুনানিতে (আজ অনুষ্ঠিত হবে) তাঁর আটকাদেশ চাইব। এভাবে তিনি আদালতের আদেশ অমান্য করে ঘুরে বেড়াতে পারেন না। বোঝাই যাচ্ছে তিনি আদালতকে গুরুত্ব দিচ্ছেন না।' এদিকে ইনস্টাগ্রামে দেওয়া এক ছবির মাধ্যমে লিন্ডসে জানিয়েছেন, তিনি লন্ডনে কিছু কমিউনিটি কাজ করছেন। গত জানুয়ারিতে আদালতে উপস্থাপন করা বেশ কিছু কাজের প্রমাণকে টেরি হোয়াইট চ্যালেঞ্জ করলে তা ভুয়া প্রমাণিত হয় এবং এর ফলে অতিরিক্ত আরো কয়েক ঘণ্টা যোগ হয় লিন্ডসের কাজে। ০৮.০৫. ২০১৫