ঢাকা, মঙ্গলবার ১৭, ফেব্রুয়ারি ২০২৬ ৬:২৭:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ আকাশে দেখা যাবে ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৯ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আজ সোমবার বিশ্বের আকাশে ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ ঘটছে। এটি একটি বলয়গ্রাস (অ্যানুলার) সূর্যগ্রহণ, যেখানে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে না পারায় সূর্যের চারপাশে উজ্জ্বল আংটির মতো আলো (রিং অব ফায়ার) দেখা যাবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ড থেকে গ্রহণ শুরু হয়ে রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ড পর্যন্ত চলবে। সর্বোচ্চ গ্রহণের সময় চাঁদ সূর্যের কেন্দ্রের প্রায় ৯৬% ঢেকে ফেলবে, এবং বলয়গ্রাসের সর্বোচ্চ সময়কাল প্রায় ২ মিনিট ২০ সেকেন্ড।

তবে বাংলাদেশ, ভারত বা উপমহাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না। পূর্ণ বলয়গ্রাস শুধুমাত্র অ্যান্টার্কটিকা মহাদেশের দূরবর্তী কিছু অংশে দৃশ্যমান হবে, যেখানে খুব কম মানুষ (মূলত গবেষণা স্টেশনের বিজ্ঞানী ও পেঙ্গুইন!) এটি সরাসরি দেখতে পারবে। আংশিক গ্রহণ দেখা যাবে দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক, মাদাগাস্কার, আর্জেন্টিনা-চিলির দক্ষিণ প্রান্ত, দক্ষিণ মহাসাগর এবং আটলান্টিক-ভারত মহাসাগরের কিছু অংশে।