ঢাকা, বুধবার ১৮, ফেব্রুয়ারি ২০২৬ ৫:৫৪:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শীর্ষস্থান ফিরে পেলেন পাক স্পিনার সাদিয়া ইকবাল

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

পাক স্পিনার সাদিয়া ইকবাল

পাক স্পিনার সাদিয়া ইকবাল

নারীদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় সিংহাসন পুনরুদ্ধার করলেন পাকিস্তানের ৩০ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার সাদিয়া ইকবাল।

নারী ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

অস্ট্রেলিয়ার পেসার অ্যানাবেল সাদারল্যান্ড ও ভারতের স্পিনার দীপ্তি শর্মাকে পেছনে ফেলে দুই ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় শীর্ষে উঠেন সাদিয়া। বর্তমানে তার রেটিং ৭৪৩।

গেল সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন সাদিয়া। প্রথম ম্যাচে উইকেট না পেলেও, পরের দুই ম্যাচে ২ ও ৩ উইকেট শিকার করেন তিনি।

এর আগে ২০২৪ সালের অক্টোবরে প্রথম এবং গত বছর দ্বিতীয়বারের মত র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন সাদিয়া।

বোলারদের র‌্যাঙ্কিং তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছেন দীপ্তি। শীর্ষ স্থান থেকে চারে নেমে গেছেন সাদারল্যান্ড।

ব্যাটারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়া বেথ মুনি। অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।