ঢাকা, বুধবার ১৮, ফেব্রুয়ারি ২০২৬ ৫:৫৩:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল

নাটোর প্রতিনিধি

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

নাটোর-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হওয়ায় তার নির্বাচনি এলাকায় চলছে আনন্দের বন্যা। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ গ্রহণের পর লালপুর ও বাগাতিপাড়া উপজেলার দলীয় নেতা কর্মী ও সমর্থকরা রাস্তায় নেমে আসে।

দলীয় নেতা কর্মী ও সমর্থকরা রাস্তায় নেমে বাদ্য যন্ত্রের তালে তালে নেচে গেয়ে উচ্ছাস প্রকাশের পাশাপাশি আনন্দ মিছিল করে।

১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন পুতুলের বাবা প্রয়াত ফজলুর রহমান পটল। বাবার মতো প্রথমবারের মতো মেয়ে পুতুলও দায়িত্ব পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের।

সরাসরি ভোটে নির্বাচিত রাজশাহী বিভাগের একমাত্র নারী সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুল বাবার মতো এলাকার উন্নয়নে অবদান রাখবেন এ প্রত্যাশা এলাকার সব শ্রেণির মানুষের।