ঢাকা, মঙ্গলবার ২৪, ফেব্রুয়ারি ২০২৬ ৬:১৭:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তাইওয়ানে মধ্যরাতে প্রতিবেশীদের অপমান

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৬ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মধ্যরাতে মেগাফোন ব্যবহার করে প্রতিবেশীদের উদ্দেশে কটূক্তি ও অপমানজনক মন্তব্য করায় তাইওয়ানের এক নারীকে আইনি জটিলতায় পড়তে হয়েছে। 

অভিযোগ রয়েছে, গভীর রাতে তিনি বাড়ির বারান্দা থেকে মেগাফোনে উচ্চস্বরে আশপাশের বাসিন্দাদের নিয়ে তিরস্কারমূলক কথা বলতে থাকেন, ফলে এলাকায় চরম বিরক্তি ও উত্তেজনার সৃষ্টি হয়।

প্রতিবেশীরা বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শব্দদূষণ ও শান্তিভঙ্গের অভিযোগে ওই নারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় এবং তাকে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাতের নির্ধারিত নীরবতা আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

সূত্র : জে এন।