ঢাকা, মঙ্গলবার ২৪, ফেব্রুয়ারি ২০২৬ ৬:২৭:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০১ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে সংসদ সচিবালয়। আজ ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সংসদ সদস্য হিসেবে যারা শপথ নিয়েছেন, সংসদ সচিবালয় থেকে তাদের একটি তালিকা পাঠানো হয়েছে। এ তালিকা আমাদের কাছেও রয়েছে। কিন্তু, এখানে মূল বিষয় জোটের।’

আবদুর রহমানেল মাছউদ আরও বলেন, ‘জোট মানে কিন্তু নির্বাচনি জোট না। এখানে স্বতন্ত্র প্রার্থীরাও আলাদা জোট করতে পারেন। আবার তারা বিএনপি বা অন্য দলীয় জোটেও যেতে পারেন। শপথ নেওয়ার পর আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে ওইসব জোট তাদের প্রার্থী তালিকা ইসির কাছে দেবে।’

নির্বাচনি আইন অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে যারা শপথ গ্রহণ করেছেন তাদের তথ্য তিন কার্যদিবসের মধ্যে সংসদ সচিবালয় নির্বাচন কমিশনে পাঠাবে। সে আলোকে ২৯৬ জনের একটি তালিকা ইসিকে পাঠানো হয়েছে। ইসি আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে আবদুর রহমানেল মাছউদ বলেছিলেন, সংসদের সংরক্ষিত নারী  আসনের নির্বাচন রোজার মধ্যে করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। ঈদের আগেই এ নির্বাচনের যাবতীয় কার্যক্রম শেষ করতে চাই আমরা। এ ছাড়া শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন ঈদের পরে করা হবে। সাধারণ নির্বাচনে নিবন্ধিত ৬০টি দলের মধ্যে ৫০টি দল অংশগ্রহণ করে। জাতীয় পার্টিসহ ৪১টি দল কোনো আসন পায়নি।