ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ২:২৯:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নেত্রকোনায় নদীতে ডুবে দুই শিশু নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ১৯ অক্টোবর ২০১৮ শুক্রবার | আপডেট: ০৪:৫৪ পিএম, ১৯ অক্টোবর ২০১৮ শুক্রবার

নেত্রকোনার মদন উপজেলায় নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশুদের এখনও পাওয়া যায়নি। শিশুদের সন্ধানে আজ শুক্রবারও ডুবুরিরা কাজ করছেন বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মদন উপজেলার বাগজান গ্রামের সেলিম মিয়ার মেয়ে হিরা মনি শাহজাহানের মেয়ে লিজা আক্তার ও রহমত মিয়ার মেয়ে রোকসানা আক্তারসহ তিনজন বাড়ির পেছনের মগড়া নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে হিরা মনি নদীতে পড়ে যায়। হিরা মনিকে বাঁচাতে লিজা আক্তার ছুটে গেলে ইঞ্জিনচালিত ট্রলারের ঢেউয়ে নদীর স্রোতে দুইজনই ভেসে যায়।

 

এ সময় নদীর পাড়ে থাকা শিশু রোকসানা আক্তার দৌড়ে গিয়ে বাড়িতে বিষয়টি জানালে লোকজন এসে তাদের খুঁজে পায়নি। এরপর থেকেই হিরা মনি ও লিজা আক্তার নিখোঁজ রয়েছে।