দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়লো
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার
প্রতীকী ছবি।
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা, যা আগের চেয়ে ২ হাজার ২১৬ টাকা বেশি।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং সারাদেশে একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে। স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। রুপার দাম অপরিবর্তিত আছে; ২২ ক্যারেট প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৭০৭ টাকায়।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৩২ বার সমন্বয় করা হয়েছে; এর মধ্যে ২০ বার দাম বৃদ্ধি পেয়েছে, ১২ বার দাম কমানো হয়েছে।
