ঢাকার আকাশ থাকবে মেঘলা, কমতে পারে তাপমাত্রা
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৩৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার
ফাইল ছবি।
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গতকাল এই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৬টা ২৫ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
