ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৮:১৪:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সৌদি বিনিয়োগ সম্মেলনে যাচ্ছেন না আইএমএফ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:১৬ পিএম, ১৯ অক্টোবর ২০১৮ শুক্রবার | আপডেট: ০১:৩৯ পিএম, ২০ অক্টোবর ২০১৮ শনিবার

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিন লাগার্দ সৌদি বিনিয়োগ সম্মেলনে যাচ্ছেন না। প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগির অন্তর্ধানের পর তিনি মধ্যপ্রাচ্য সফর স্থগিত করেছেন। সৌদির এ বিনিয়োগ সম্মেলনে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন অনেক শীর্ষ ব্যবসায়ী এবং আন্তর্জাতিক অর্থনীতির শীর্ষ ব্যক্তিবৃন্দও।



আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, সৌদি আরবের বিনিয়োগ সম্মেলন ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) অনুষ্ঠিত হবে ২৩-২৫ অক্টোবর। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে এই সম্মেলনে যোগ দেয়ার কথা ছিল আইএমএফ প্রধানের। কিন্তু বুধবার সংস্থাটির পক্ষ থেকে মধ্যপ্রাচ্য সফর স্থগিত করা হয়েছে।