ক্যামেরনকে খালেদার অভিনন্দন
প্রকাশিত : ০১:৫৪ পিএম, ৯ মে ২০১৫ শনিবার | আপডেট: ০১:৫৪ পিএম, ৯ মে ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : পার্লামেন্ট নির্বাচনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দল কনজার্ভেটিভ পার্টি বিজয়ী হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অভিনন্দন জানিয়েছেন।
খালেদা জিয়ার উপদেষ্টা সাবিহ উদ্দিন আহম্মেদ জানান, এক বার্তায় বেগম জিয়া তার দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
০৯.০৫.২০১৫ 