ঢাকা, শুক্রবার ২৭, ফেব্রুয়ারি ২০২৬ ৫:৫২:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তরুণদের বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইন্টারনেট আসক্তি বইয়ের প্রতি তরুণ প্রজন্মের অনীহা তৈরি করেছে। তাই ইন্টারনেটে নেতিবাচক দিকটি সম্পর্কে তরুণদের সচেতন থাকতে হবে এবং বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে হবে তরুণদের।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে, বিকেল ২টায় রাজধানীর বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

এসময় অনুষ্ঠানে সুরসপ্তকের শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করা হয়।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, বাংলা অ্যাকাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক, মহাপরিচালক অধ্যাপক আজম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগকৃত উপাচার্য নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য মামুন আহমেদসহ একাধিক কবি, শিল্পী ও বিশিষ্টজন।