রাজধানীসহ দেশের নানা স্থানে ফের ভূমিকম্প অনুভূত
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:২২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার
প্রতীকী ছবি।
রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামোজের পর দুপুর ১টা ৫৩ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল সাতক্ষীরা।
ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভারতের গোসাবা থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে। বাংলাদেশের সাতক্ষীরা থেকে ২৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভৃপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ভূমিকম্পে সাতক্ষীরায় মানুষ শক্ত ঝাঁকুনি অনুভব করেছেন বলে জানা গেছে। মসজিদে নামাজ পড়তে যাওয়া অনেকে আতঙ্কিত হয়ে মসজিদ থেকে বেরিয়ে যান।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরা।
এর আগে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। ভারতের সিকিমে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮।
চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২৬ দিনে দেশে অন্তত আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে।
