ঢাকা, রবিবার ০১, মার্চ ২০২৬ ৩:৫২:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কুমিল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় দুই বোন নিহত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

কুমিল্লার লাকসাম উপজেলায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় দুই বোন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উত্তরদা ইউনিয়নের খিলা উত্তর বাজার এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জাহানারা বেগম (৬৫), উপজেলার উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত মোবারক হোসেনের স্ত্রী এবং তার বড় বোন আনোয়ারা বেগম (৭০), লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজিমুড়া গ্রামের মৃত আবুল খায়েরের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বোন সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক পলাতক রয়েছে।

এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তারা মহাসড়কে ফুটওভার ব্রিজ বা জেব্রা ক্রসিং স্থাপনের দাবি জানিয়েছেন।