ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৪:৫৯:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্যারিস্টার মঈনুলকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন আজ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:২৬ এএম, ২০ অক্টোবর ২০১৮ শনিবার | আপডেট: ০১:০৭ পিএম, ২০ অক্টোবর ২০১৮ শনিবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

 

সাংবাদিক, কলামিস্ট ও দৈনিক আমাদের নতুন সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদা ভাট্টিকে প্রকাশ্যে গণমাধ্যমে চরিত্রহীন বলার অপরাধে ব্যারিস্টার মঈনুল হোসেনকে গ্রেফতার ও তাকে সকল গণমাধ্যমে অবাঞ্ছিত ঘোষণার দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।


আজ ২০ অক্টোবর শনিবার, বিকাল ৪টায় গৌরব’৭১-এর আয়োজনে শাহবাগ প্রজন্ম চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হবে।


এ মানববন্ধনে উপস্থিত থাকবেন বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, বুদ্ধিজীবিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।