ঢাকা, মঙ্গলবার ০৩, মার্চ ২০২৬ ৬:৩৪:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পিএমের স্পিচ রাইটার মাহফুজ, উপ-প্রেস সচিব হাসান-জাহিদ-সুজা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩২ পিএম, ২ মার্চ ২০২৬ সোমবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেয়েছেন বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এসএএম মাহফুজুর রহমান। এছাড়া উপ-প্রেস সচিব নিয়োগ দিয়েছেন আরও তিন সাংবাদিককে।

তারা হলেন-সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), জাহিদুল ইসলাম ও সুজাউদ্দৌলা।

আজ সোমবার (২মার্চ) তাদের চুক্তিতে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এরমধ্যে স্পিচ রাইটার এসএএম মাহফুজুর রহমানকে গ্রেড-১ পদে এবং উপ-প্রেস সচিবদেরকে গ্রেড-৪ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তাদের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।