ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৮:০০:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মিয়ানমারে রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডে নারীসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ২০ অক্টোবর ২০১৮ শনিবার | আপডেট: ০২:৪২ পিএম, ২০ অক্টোবর ২০১৮ শনিবার

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ নারীসহ অন্তত ছয় রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

 

শুক্রবার এই ঘটনা ঘটে। দেশটির দমকল বাহিনীর বরাতে এ তথ্য জানা গেছে।

 

দমকল বাহিনীর কর্মকর্তা হ্যান সোয়ে জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডে আশ্রয় শিবিরের পনেরটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

 

তিনি জানান, এই অগ্নিকাণ্ডে নিহত হয়েছে ৬ জন। এদের মধ্যে একজন পুরুষ বাকি ৫ জন নারী। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

 

প্রসঙ্গত, গত বছর আগস্টে রাখাইনে কথিত সন্ত্রাসবিরোধী অভিযানে রোহিঙ্গাদের বাড়িঘরে অগ্নিসংযোগের পাশাপাশি হত্যাযজ্ঞ চালায় মিয়ানমার সেনাবাহিনী।

সূত্র: চ্যানেল নিউজ এশিয়া