ঢাকা, বুধবার ০৪, মার্চ ২০২৬ ১৫:২৫:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে রণক্ষেত্র তেল আবিব

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৮ এএম, ৪ মার্চ ২০২৬ বুধবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

মঙ্গলবার ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে সরাসরি আঘাত হেনেছে ইরান থেকে ছোড়া শক্তিশালী প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র। হামলার পরপরই শহরের কেন্দ্রস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়েছে।

ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পরপরই ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এবং জরুরি উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কি না, তা খুঁজে বের করতে তল্লাশি চালানো হচ্ছে।

ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে। পুলিশ বর্তমানে পুরো এলাকাটি ঘিরে রেখেছে এবং অবিস্ফোরিত কোনো অংশ আছে কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে।