ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৮:১৪:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সিরিয়ায় ৬ নারী ও শিশুকে মুক্তি দিলো আইএস

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:৪২ পিএম, ২০ অক্টোবর ২০১৮ শনিবার | আপডেট: ০৮:৫২ পিএম, ২১ অক্টোবর ২০১৮ রবিবার

ইসলামিক স্টেট গ্রুপ মুক্তিপন ও বন্দি বিনিময়ের মাধ্যমে ২৭ ড্রুজ জিম্মির মধ্যে ছয়জন নারী ও শিশুকে মুক্তি দিয়েছে। সিরিয়ার সুইদা প্রদেশে গত জুলাইয়ে ভয়াবহ হামলা চালানোর সময় তারা এদের জিম্মি করে। শনিবার পর্যবেক্ষণ গ্রুপ এতথ্য জানায়। খবর এএফপি’র।

মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপের পরিচালক রামি আবদেল রাহমান এএফপি’কে বলেন, ‘গতরাতে সুইদা প্রদেশ থেকে দুই নারী ও চার শিশুকে মুক্তি দেয়া হয়েছে।’


তিনি আরো বলেন, ইসলামিক স্টেট ৬০ কারাবন্দির মুক্তি এবং ২ কোটি ৭০ লাখ ডলারের মুক্তিপণের বিনিময়ে সকল ড্রুজ জিম্মিকে মুক্তি দিতে সিরীয় সরকারের সাথে করা একটি চুক্তির অংশ হিসেবে প্রথম ধাপে এদের মুক্তি দেয়া হলো।


গত জুলাই মাসে সিরিয়ার ড্রুজ কমিউনিটির লোকজনের ওপর ভয়াবহ হামলা চলাকালে সুইদা থেকে প্রায় ৩০ জনকে অপহরণ করে এ জিহাদি গ্রুপ। আর এদের অধিকাংশ নারী ও শিশু।