লন্ডনে বাংলাদেশের হাই কমিশনারকে প্রত্যাহার
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৪৬ এএম, ৮ মার্চ ২০২৬ রবিবার
আবিদা ইসলাম
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করেছে সরকার। কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে শনিবার (৭ মার্চ) রাতে লন্ডনে পৌঁছে এই সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
লন্ডনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুমায়ুন কবির এই পরিবর্তনের বিষয়টিকে ‘সুখবর’ হিসেবে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, বিদায়ী হাই কমিশনার আবিদা ইসলাম লন্ডনে অবস্থানকালে প্রবাসীদের মধ্যে বিভাজন তৈরি (ডিভাইসিভ বিহেভিয়ার) করেছেন।
উপদেষ্টা আরও বলেন, ‘হাই কমিশনকে তিনি ‘আওয়ামীকরণ’ করার চেষ্টা করেছেন এবং বাংলাদেশের স্বার্থ রক্ষার চেয়ে নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ছিলেন। তার কর্মকাণ্ডে প্রবাসীদের কোনো কল্যাণ হয়নি। এই প্রেক্ষাপটে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’
