ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৩:০২:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

টিউলিপ, রূপা ও রুশনারাকে রাষ্ট্রপতির অভিনন্দন

প্রকাশিত : ০২:০৪ পিএম, ৯ মে ২০১৫ শনিবার | আপডেট: ০২:০৪ পিএম, ৯ মে ২০১৫ শনিবার

hamidস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাষ্ট্রপতি আবদুল হামিদ বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করায় বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিক, রূপা হক ও রুশনারা আলীকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেছেন, বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে বিজয়লাভ করায় বৃটিশ-বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আবদুল হামিদ বৃটেনে পার্লামেন্ট সদস্য হিসেবে দায়িত্ব পালনে তাদের সাফল্য কামনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভগ্নিপতি ও শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক ২৩ হাজার ৯শ’ ৭৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। কনজারভেটিভ পার্টির প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ২২ হাজার ৮শ’ ৩৯ ভোট। রুপা হক পেয়েছেন ২২ হাজার ২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী পেয়েছেন ২১ হাজার ৭শ’ ২৮ ভোট। রুশনারা আলী ৩২ হাজার ৩শ’ ৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী পেয়েছেন ৮ হাজার ৭০ ভোট। বৃটেনের শীর্ষস্থানীয় একটি পত্রিকায় টিউলিপকে রাজনীতিতে উদীয়মান তারকা হিসেবে উল্লেখ করা হয়েছে। ০৯.০৫.২০১৫