ঢাকা, মঙ্গলবার ১০, মার্চ ২০২৬ ১৯:৫৩:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১২ পিএম, ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। এবার ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বেড়েছে তিন হাজার ২৬৬ টাকা। সে হিসেবে আজ সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে দুই লাখ ৬৮ হাজার ২১৪ টাকা গুনতে হচ্ছে। 

আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, আজ মঙ্গলবার থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৬৮ হাজার ২১৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭৯ হাজার ১৫৯ টাকায় বেচাকেনা হচ্ছে। 

যেখানে গতকাল সোমবার (৯ মার্চ) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকায় বেচাকেনা হয়।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।