ঢাকা, বৃহস্পতিবার ১২, মার্চ ২০২৬ ৪:১৯:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মধ্যপ্রাচ্য সংকট: ১২ দিনে ৩৯১ ফ্লাইট বাতিল, ঢাকায় আজ বাতিল ২৪টি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৬ এএম, ১১ মার্চ ২০২৬ বুধবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও নিরাপত্তা ঝুঁকির কারণে আকাশপথ বন্ধের প্রভাব ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পড়ছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

আজ বুধবার (১১ মার্চ) ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সময়ের মধ্যে মোট ৩৯১টি ফ্লাইট বাতিল হয়েছে।

প্রতিদিন বাতিল ফ্লাইটের সংখ্যা নিম্নরূপ: ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি।

আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে: কুয়েত এয়ার ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ৪টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনস (ইউএই) ৪টি, জাজিরা এয়ার (কুয়েত) ৪টি, ফ্লাইদুবাই (ইউএই) ৪টি।

বেবিচক জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আকাশপথের উপর এই ধরনের প্রভাব চলতে পারে। যাত্রীদের জন্য সতর্কতা অবলম্বন করা এবং বিমান সংস্থার অফিস থেকে সর্বশেষ তথ্য নেওয়া জরুরি।

বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক ফ্লাইট ও যাত্রীর যাতায়াতে আরও বড় ধরনের প্রভাব পড়তে পারে।