ঢাকার তাপমাত্রা কেমন থাকবে আজ, জানাল আবহাওয়া অফিস
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৩৫ এএম, ১১ মার্চ ২০২৬ বুধবার
ফাইল ছবি।
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ বুধবার (১১ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। গতকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ও আগামীকাল (বৃহস্পতিবার) সূর্যোদয় হবে ভোর ৬টা ১১ মিনিটে।
