ঢাকা, বৃহস্পতিবার ১২, মার্চ ২০২৬ ১৯:৩৭:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা হতে পারে মে মাসে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩১ পিএম, ১২ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

সরকারি হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স নিয়োগের পরীক্ষা আগামী মে মাসে আয়োজন করা হতে পারে বলে জানা গেছে। এ পরীক্ষার মাধ্যমে সারা দেশে ৮২৮ জন সিনিয়র নার্স নিয়োগ দেওয়া হবে।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, বর্তমানে বিসিএস পরীক্ষার পাশাপাশি একাধিক নন-ক্যাডারের পরীক্ষা নিয়ে কাজ করছে পিএসসি। এই কাজগুলোর পাশাপাশি সিনিয়র স্টাফ নার্স নিয়োগ নিয়েও কাজ করছে সাংবিধানিক সংস্থাটি। মে মাসের মাঝামাঝি এ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, সিনিয়র স্টাফ নার্স নিয়োগের পরীক্ষা কবে হবে তা চূড়ান্ত হয়নি। তবে আগামী মে মাসের মধ্যে এ পরীক্ষা আয়োজন করা হতে পারে।

২০২৫ সালের ৩১ আগস্ট সিনিয়র স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। স্বাস্থ্যসেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের এই পদটি ১০ম গ্রেডের। সারা দেশে বর্তমানে ২ হাজার ৭০০টি সিনিয়র স্টাফ নার্সের পদ ফাঁকা রয়েছে।