মধ্যপ্রাচ্যে সংঘাত থামাতে রাশিয়ার কঠোর বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৩৩ পিএম, ১২ মার্চ ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
ইরানের ওপর হামলা বন্ধ করে দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে রাশিয়া।
মস্কোর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, এই মুহূর্তে উত্তেজনা প্রশমন এবং কূটনৈতিক সমাধানই একমাত্র পথ।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে জানান, বর্তমান পরিস্থিতিতে মস্কো এমন সব পদক্ষেপের ওপর গুরুত্ব দিচ্ছে যা চলমান সংঘাতের উত্তাপ কমাতে সহায়ক হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের মানবিক পরিস্থিতি বর্তমানে চরম বিপর্যয়ের মুখে এবং দিন দিন এই যুদ্ধ এক ভয়ংকর ও উদ্বেগজনক রূপ নিচ্ছে।
রাশিয়ার পক্ষ থেকে সংঘাত এড়িয়ে স্থিতিশীলতা ফেরাতে আন্তর্জাতিক পক্ষগুলোকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
