ঢাকা, শনিবার ১৪, মার্চ ২০২৬ ৪:০১:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনে ৪১৪ নারী ও শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৪ এএম, ১৩ মার্চ ২০২৬ শুক্রবার

ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি

ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি

ইরানের ভূখণ্ডে সাম্প্রতিক মার্কিন-ইসরাইলি আগ্রাসনের পর ইরান সরকার হালনাগাদ হতাহতের সংখ্যা প্রকাশ করেছে। সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এক ভিডিও সাক্ষাৎকারে এ কথা জানান। সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করে তিনি জানান, এসব হামলায় মোট ২১৬ জন নারী, ১৮ বছরের নিচে ১৯৮ জন, এবং ৫ বছরের নিচে ১১ জন শিশু শহিদ হয়েছেন। নিহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী ছিল আট মাসের একটি শিশু, যে রোবাত করিম এলাকায় শহিদ হয়। আর আহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী হলো চার মাসের একটি শিশু।

মোহাজেরানি চিকিৎসা প্রতিষ্ঠানের ওপর হামলার বিষয়টিও তুলে ধরে বলেন, ২১টি জরুরি চিকিৎসা ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৩টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এ পর্যন্ত ১২ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।সরকারের মুখপাত্র অর্থনৈতিক খাতকে শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন। খাদ্য ও স্বাস্থ্যসেবা সরবরাহে জড়িত কোম্পানিগুলোকে সহায়তা দেওয়ার জন্য একটি সমন্বিত সরকারি নির্দেশনা জারি করা হয়েছে। ঋণের স্বয়ংক্রিয় কিস্তি পরিশোধের সময়সীমা বাড়ানো হয়েছে এবং ঋণ পরিশোধ স্থগিত রাখার ব্যবস্থাও নেওয়া হয়েছে।

এছাড়া অগ্রাধিকারপ্রাপ্ত উৎপাদন ইউনিটগুলোর জন্য ঋণের সীমা বৃদ্ধি করা হয়েছে এবং বাউন্স হওয়া চেকের জরিমানা স্থগিত করা হয়েছে। আমদানি প্রক্রিয়া দ্রুততর করার জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে আমদানি অর্ডার ও লাইসেন্স স্বয়ংক্রিয়ভাবে নবায়ন, এবং SATA কোড ছাড়াই জরুরি পণ্যের ক্লিয়ারেন্স সহজ করা। পাশাপাশি অ্যাম্বুলেন্স ও সড়ক নির্মাণ যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

সরকার প্রয়োজনীয় কাঁচামাল ও সরঞ্জাম সংগ্রহকে অগ্রাধিকার দিচ্ছে। এ জন্য শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়কে মধ্যবর্তী কাঁচামাল ও জরুরি পণ্য নিশ্চিত করার পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। 

সূত্র : তাসনিম নিউজ এজেন্সি।