অমর একুশে বইমেলার শেষ দিন আজ
জোসেফ সরকার
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৩১ এএম, ১৫ মার্চ ২০২৬ রবিবার
ছবি: সংগ্রহিত।
ভাষা ও সাহিত্যের সবচেয়ে বড় আয়োজন অমর একুশে বইমেলার সমাপনী দিন আজ রবিবার। শেষ দিনে মেলা শুরু হবে দুপুর ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। শেষ দিনে বিপুলসংখ্যক পাঠক ও দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান। এতে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। ‘অমর একুশে বইমেলা ২০২৬’-এর সদস্যসচিব ড. মো. সেলিম রেজা মেলার সার্বিক প্রতিবেদন উপস্থাপন করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শুভেচ্ছা বক্তব্য দেবেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান।
প্রতিবারের মতো এবারও বইমেলায় বিভিন্ন স্মৃতি পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার, সরদার জয়েন উদ্দীন স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
