ঢাকা, রবিবার ১৫, মার্চ ২০২৬ ১৫:২৮:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা বলল আবহাওয়া অধিদপ্তর

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৮ এএম, ১৫ মার্চ ২০২৬ রবিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা নিয়েও নতুন তথ্য দিয়েছে সংস্থাটি।

আজ রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এ ছাড়া পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাসসহ অস্থায়ীভাবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস প্রবাহিত হতে পারে।তবে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।  

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। 

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ঢাকায় গতকালের সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ৭ মিনিটে।