ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ২:২৭:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মেহেরপুরে নদীতে পড়ে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ২২ অক্টোবর ২০১৮ সোমবার | আপডেট: ০৯:০৫ পিএম, ২৫ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

মেহেরপুরের গাংনী উপজেলায় আজ সোমবার পানিতে ডুবে সাড়ে তিন বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ষোলটাকা ইউনিয়নের ভোলাডাঙা গ্রামের মাথাভাঙা নদী থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহতরা হলো ভোলাডাঙা গ্রামের মকবুল হোসেনের মেয়ে নুসরাত জাহান ও আরিফুল ইসলামের মেয়ে তৃপ্তি খাতুন।

 

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্রনাথ সরকার জানান, সকাল সাড়ে ৯টার দিকে নদীর পাড়ে নুসরাত ও তৃপ্তি নদীর পাড়ে খেলা করছিলো। এক পর্যায়ে তারা নদীতে পড়ে যায়। এরপর স্থানীয়রা ভাসমান অবস্থায় প্রথমে নুসরাতের মরদেহ উদ্ধার করে। পরে সেখানে অভিযান চালিয়ে আধাঘণ্টা পর তৃপ্তির মরদেহ উদ্ধার করা হয়।