ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৩:০২:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নেতাদের কারামুক্ত করার তাগিদ খালেদার

প্রকাশিত : ০২:০৮ পিএম, ৯ মে ২০১৫ শনিবার | আপডেট: ০২:০৮ পিএম, ৯ মে ২০১৫ শনিবার

1431025606স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ কারাবন্দী নেতাদের মুক্তির জন্য জোরালো আইনী লড়াইয়ের জন্য দলের আইনজীবীদের তাগিদ দিয়েছেন চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ২৮ এপ্রিল তিন সিটিতে নির্বাচনের পর বেগম খালেদা জিয়া আইনজীবীদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। তিনি আইনজীবীদের বলেছেন, বিএনপি জনগণের অধিকার আদায়ে আন্দোলন করে যাচ্ছে। বিজয়ের জন্য ধৈর্য ধরতে হবে। নেতাদের মুক্ত করতে হবে। তারা বের হলে আলোচনা করে কর্মসূচি দেয়া হবে। তিনি ‘আর্দশ ঢাকা আন্দোলন ও পেশাজীবীদের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে দলের করণীয় বিষয়ে বিভিন্ন পরামর্শ এসেছে। বৈঠকগুলোতে কারাবন্দী নেতাদের মুক্তির বিষয়টিই বেশি গুরুত্ব পেয়েছে বলে জানান কয়েকজন নেতা। ০৯.০৫.২০১৫