ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
লালমনিরহাট প্রতিনিধি
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার
প্রতীকী ছবি।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা একই পরিবারের সদস্য বলে জানিয়েছে স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দের চেষ্টা চালাচ্ছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
