ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ১৭:৫৩:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ১৯ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড বুধবার সতর্ক করে বলেছেন, পাকিস্তান আগামী দিনে যুক্তরাষ্ট্রের জন্য একটি উল্লেখযোগ্য নিরাপত্তা হুমকি হিসেবে আবির্ভূত হতে পারে। তিনি জানান, ইসলামাবাদের অগ্রসরমান ক্ষেপণাস্ত্র কর্মসূচি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকেও আঘাতের আওতায় নিয়ে আসতে পারে।

গ্যাবার্ড এই মন্তব্য করেন ২০২৬ সালের বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদন সিনেট ইন্টেলিজেন্স কমিটির সামনে উপস্থাপন করার সময়। তিনি বলেন, “পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ভবিষ্যতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) যুক্ত হতে পারে, যার পাল্লা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার মতো হবে।”

তিনি আরও বলেন, পাকিস্তান শুধুমাত্র নিজস্ব কর্মসূচি উন্নয়নের জন্যই নয়, বরং রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও ইরানের মতো যুক্তরাষ্ট্রের উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করবে। এটি তাদেরক কৌশলগত সুবিধা দেবে।

গ্যাবার্ডের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আগামী এক দশকে বৈশ্বিক ক্ষেপণাস্ত্র হুমকি দ্রুত বৃদ্ধি পাবে। বর্তমানে যেখানে পৃথিবীতে প্রায় ৩ হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে, ২০৩৫ সালের মধ্যে এই সংখ্যা ১৬ হাজারের বেশি হতে পারে।

বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের এই উন্নয়নাধীন ক্ষেপণাস্ত্র কর্মসূচি আঞ্চলিক নিরাপত্তা ও বিশ্বব্যাপী জ্বালানি ও সামরিক স্থিতিশীলতাতেও প্রভাব ফেলতে পারে। 

তথ্যসূত্র : দ্য ডন