ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ২৩:৩১:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ২০ মার্চ ২০২৬ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

আগামীকাল শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানীতে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ঈদের পরদিন থেকে আবার যথারীতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঈদের পরের দিন হতে যথারীতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রো ট্রেন চলাচল করবে।