মালয়েশিয়ায় পার্লামেন্টের উপ-নির্বাচন : জয়ী আনোয়ারের স্ত্রী
প্রকাশিত : ০২:১৬ পিএম, ৯ মে ২০১৫ শনিবার | আপডেট: ০২:১৭ পিএম, ৯ মে ২০১৫ শনিবার
উইমেননউজ ডেস্ক, ঢাকা : কারাগারে থাকা মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনওয়ার ইব্রাহিমের স্ত্রী ওন আজিজাহ ওন ইসমাইল দেশটির পার্লামেন্টের একটি আসনে উপনির্বাচনে জয়ী হয়েছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে আনোয়ার জেলে গেলে উত্তরাঞ্চলীয় প্রদেশ পেনাংয়ের ওই আসনটি ফাঁকা হয়েছিল। পেশায় চিকিত্সক এবং ছয় সন্তানের জননী আজিজাহ গতকাল শুক্রবার দেয়া বেসরকারি ফলাফল অনুযায়ী নির্বাচনে জয়লাভ করেন।
৬২ বছর বয়সী আজিজাহ ওই আসন থেকে দ্বিতীয়বারের উপনির্বাচনে জয়ী হলেন। এর আগে আনোয়ারকে উপ-প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করে সমকামিতার অভিযোগে জেলে পাঠানো হলে ১৯৯৯ সালেও তিনি নির্বাচন করেছিলেন।
০৯.০৫.২০১৫ 