ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৩:০২:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঈদে আসছে সামিনার অ্যালবাম

প্রকাশিত : ০২:২২ পিএম, ৯ মে ২০১৫ শনিবার | আপডেট: ০২:২২ পিএম, ৯ মে ২০১৫ শনিবার

1431155445স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ঈদে রিলিজ পাচ্ছে দেশের খ্যাতিমান সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরীর নতুন অ্যালবাম। গানগুলো সুর করেছেন কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী রাঘব চট্টোপাধ্যায়। এছাড়া সঙ্গীতায়োজন করেছেন কলকাতারই অপর দুই সঙ্গীত পরিচালক ইন্দ্রজিত দে এবং তমাল চক্রবর্তী। অ্যালবামটি প্রসঙ্গে সামিনা বলেন, ‘রাঘবের সাথে আমি আগেও কাজ করেছি। আমার ‘চলো বাঁচি’ অ্যালবামের একটি গানে তিনি সুর করেছিলেন। তার কাজের ওপর একটা ভালোলাগা আছে। আশা করি আমার নতুন অ্যালবামটি শ্রোতাদের ভালো লাগবে।’ অ্যালবামে সামিনা চৌধুরীর সাথে থাকছে রাঘব চট্টোপাধ্যায়ের গান। ‘একটা বন্ধু চাই’ শিরোনামের অ্যালবামটিতে মোট ১০টি গান থাকছে। ০৯.০৫.২০১৫